Daily Mint

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর শরিয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার (৬২) পরিবারের কাছে ফিরেছেন। বুধবার রাতে তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে ব্র্যাক ও পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেন। দীর্ঘ বিচ্ছেদের পর বাবাকে ফিরে পেয়ে পরিবারে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে তাকে শরীয়তপুরে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ব্র্যাক।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.