৩ জেলায় ৮০ কিমি বেড়ে ঝড়-বৃষ্টির শঙ্কা
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.