৫০০ পাউরুটি দিয়ে তৈরি পোশাকে রেড কার্পেটে তারকা!
নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত এএমভিসিএ পুরস্কার আসরে আলোচনায় ছিলেন রিয়েলিটি তারকা মার্সি আটাং। তিনি ৫০০টির বেশি আসল পাউরুটি দিয়ে তৈরি গাউন পরে হাজির হন। বিশাল পোশাক বহনে সহায়তা করেন কয়েকজন সহকারী। খাবারের অপচয় নিয়ে সমালোচনা হলেও মার্সি জানান, এটি ছিল তার রুটি ব্যবসার প্রচারণা। ডিজাইনার টয়িন লাওয়ান বলেন, পোশাকের মাধ্যমে ব্যক্তিত্ব ও ব্যবসা তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.