বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে চাকরি, ৮ম শ্রেণি পাশেই আবেদন
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) দুটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। পদগুলো হলো—গাড়িচালক (১টি, বেতন সর্বোচ্চ ২৩,৫০০ টাকা) ও গ্যারেজ মেকানিক (১টি, বেতন সর্বোচ্চ ১৬,০০০ টাকা)। প্রার্থীদের যথাক্রমে ৮ম ও ৯ম শ্রেণি পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান কার্যালয়ে জমা দিতে হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.