‘দ্য গডফাদার’ অভিনেতা রবার্ট ডুভল আর নেই
হলিউড অভিনেতা ও অস্কারজয়ী রবার্ট ডুভল রোববার (১৫ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার মিডলবার্গে নিজ বাসভবনে মারা গেছেন, খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী লুসিয়ানা পেদ্রাজা। ১৯৩১ সালে জন্ম নেওয়া ডুভল ‘দ্য গডফাদার’-এর টম হ্যাগেন চরিত্রের জন্য বিশেষ পরিচিত। ছয় দশকের ক্যারিয়ারে তিনি ‘টেন্ডার মার্সিস’-এ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়সহ অসংখ্য সিনেমায় অভিনয় ও পরিচালনা করেছেন। পরিবার জানিয়েছে, আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া হবে না।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.