ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ মার্চ) রেজিস্ট্রার দপ্তরের অফিস আদেশে কমিটিকে রুনার অফিস কক্ষে হত্যাকাণ্ডের সঠিক রিপোর্ট দ্রুত দিতে বলা হয়েছে। আহ্বায়ক হয়েছেন ড. মিজানুর রহমান, সদস্যসচিব উপ-রেজিস্ট্রার গোলাম মওলা। অন্যান্য সদস্যরা হলেন ড. মো. রশিদুজ্জামান, ড. ওবায়দুল ইসলাম ও প্রভোস্ট ড. গাজী আরিফুজ্জামান খান।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.