বাণিজ্যের আড়ালে বছরে পাচার ৮৩ হাজার কোটি টাকা
২০১৩-২০২২ সালের মধ্যে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় ৬৮৩০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, যার বড় অংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে বাণিজ্যের সময়। জিএফআইর প্রতিবেদনে বলা হয়েছে, বছরে গড়ে প্রায় ৬৮৩ কোটি ডলার বা মোট বাণিজ্যের ১৫.৮৬% পাচার হয়। মূলত ট্রেড মিস-ইনভয়েসিং, ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ সরানো হয়েছে। পাচার বন্ধে শুল্কে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার সুপারিশ করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.