Daily Mint

‘পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিব দায়ী থাকবেন’

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসি পরীক্ষায় বাথরুমে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিব দায়ী থাকবেন। প্রতিটি কক্ষে সিসিটিভি বসিয়ে কঠোর নজরদারি করা হবে। রোববার ঢাকায় কেন্দ্র সচিবদের সঙ্গে সভায় তিনি এ কথা জানান। এমপিরা দলবল নিয়ে কেন্দ্রে যেতে পারবেন না বলেও নির্দেশ দেন। এছাড়া শিক্ষা মানোন্নয়নে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার পরিকল্পনার কথাও জানান তিনি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.