অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বাড়িতে বোমা মারার হুমকি
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের চেন্নাইয়ের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলে দাবি করা হয় বাড়িতে বিস্ফোরক রাখা আছে। খবর পেয়ে পুলিশ, বোম ডিসপোজাল স্কোয়াড ও স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর কিছুই পাওয়া যায়নি এবং এটি ভুয়া হুমকি বলে নিশ্চিত করা হয়। একই ধরনের ঘটনা আগেও ঘটেছিল, তদন্ত চলছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.