ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল
মার্চ মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন জমা দেওয়া যাবে ২৩ এপ্রিল পর্যন্ত। পহেলা বৈশাখের সরকারি ছুটি ও সিস্টেম আপগ্রেডজনিত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর করদাতাদের জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের পরামর্শ দিয়েছে এবং বিষয়টি জনস্বার্থে করা হয়েছে বলে জানানো হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.