আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ প্রায় ২৫০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রলারটি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী ও খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ বলেছে, রোহিঙ্গা সংকট, দারিদ্র্য ও মানবিক সংকট এই বিপজ্জনক সমুদ্রযাত্রার মূল কারণ। আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানানো হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.