Daily Mint

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের নির্বাচন স্থগিত করা হয়েছে। ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় জরুরি সভায়। জ্বালানি সংকট ও প্রচারণায় বিঘ্নের আশঙ্কা এবং বিভিন্ন বার সমিতির অনুরোধে এই সিদ্ধান্ত আসে। এর আগে ২ এপ্রিল ভোটের তারিখ ঠিক হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.