Daily Mint

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ‘খুব সম্ভবত’ ইসলামাবাদে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, পরবর্তী বৈঠক আগের স্থানেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, পাকিস্তান এ আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং তাদের প্রচেষ্টা প্রশংসনীয়। বর্তমানে আলোচনার একমাত্র মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ বাড়ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.