ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, ইসরায়েল নিরাপত্তার অজুহাতে ভূমি দখল করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সরকার ফিলিস্তিনসহ লেবানন ও সিরিয়ার দিকে সম্প্রসারণ নীতি চালাচ্ছে। গাজা যুদ্ধের পর দুই দেশের উত্তেজনা বেড়েছে। ফিদান জানান, শান্তির জন্য অন্য দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা সম্মান করা জরুরি, নতুবা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.