Daily Mint

কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিম গ্রেপ্তার

নুরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইলের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আগারগাঁওয়ের বাসা থেকে আটক করে সাইবার আইনের মামলায় আদালতে তোলা হয়। অভিযোগ, ফেসবুক পোস্ট ও হোয়াটসঅ্যাপ বার্তায় বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়েছে। পরিবারের দাবি, কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নেওয়া হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.