হাইকোর্টের রুল জারি গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক কেন নয়
গৃহকর্মীদের নিবন্ধন বাধ্যতামূলক না করার কারণ জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ১৯৬১ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রোববার এ আদেশ দেন। চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। রিটে গৃহকর্মীদের সুরক্ষা ও নিবন্ধন ব্যবস্থার ঘাটতি তুলে ধরা হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.