মেহেরপুরে গুলি ও বোমা হামলা
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গুলি ও বোমা হামলায় বিএনপি কর্মী মুকুল হোসেন (৫৫) আহত হয়েছেন। সোমবার ভোরে ভাটপাড়া মোড়ে হাঁটার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং বোমা নিক্ষেপ করে। এতে তিনি বুকে, পিঠে ও হাতে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। পুলিশ জানিয়েছে, গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.