Daily Mint

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালত। মঙ্গলবার দুপুরে বিচারক এ আদেশ দেন। অভিযোগে বলা হয়, তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয় এবং আদালত পরোয়ানা জারি করে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.