Daily Mint

৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ময়মনসিংহ বোর্ডের ৫৯ শিক্ষার্থী

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৬৫১ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৫৯ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী অতিরিক্ত ৪৫ মিনিট সময় ও শ্রুতিলেখক সুবিধা পাচ্ছেন। মঙ্গলবার সারাদেশে পরীক্ষা শুরু হয়েছে। ১৮৮ কেন্দ্রে সিসিটিভি নজরদারিতে পরীক্ষা চলছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.