Daily Mint

দোহারে অসহায় ৪০টি পরিবার পেল ২টি করে ছাগল

ঢাকার দোহার উপজেলার নদীভাঙন ও চরাঞ্চলের ৪০টি অসহায় পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে ইউএনও মো. মাঈদুল ইসলামসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, এ উদ্যোগ দরিদ্র পরিবারের আয় বাড়ানো, পুষ্টি চাহিদা পূরণ ও টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.