রামেকে অবৈধ এক্স-রে, অপারেটর আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওয়ার্ডে অবৈধভাবে পোর্টেবল এক্স-রে মেশিনে রোগীদের পরীক্ষা করার সময় অপারেটর মো. মাসুদ রানাকে জনতা আটক করে পুলিশে দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল পরিচালক জানান, নিজস্ব এক্স-রে মেশিন নষ্ট থাকায় বিকল্প হিসেবে পোর্টেবল মেশিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। ঘটনার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.