Daily Mint

প্রতিকূল আবহাওয়ায় দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৫ জন নিহত হয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাস্থল শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। ভিডিওতে ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা যাওয়ার পথে যোগাযোগ হারায়। নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.