Daily Mint

লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করায় ইসরায়েলি সেনাদের শাস্তি

দক্ষিণ লেবাননে যিশুখ্রিস্টের মূর্তি ভাঙচুরের ঘটনায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইডিএফ। অভিযুক্ত সেনাদের ৩০ দিনের সামরিক আটক দেওয়া হয়েছে এবং যুদ্ধক্ষেত্রের দায়িত্ব থেকে সরানো হয়েছে। আরও ছয় সেনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ ঘটনায় নিন্দা জানান এবং আইডিএফ তদন্ত শেষে এলাকাটিতে নতুন একটি মূর্তি স্থাপন করেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.