সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬
হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্যমতে সৌদি আরবে চলতি হজ মৌসুমে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। তারা মক্কা ও মদিনায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এদিকে ৯২টি ফ্লাইটে প্রায় ৩৭ হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.