সুদানে আধাসামরিক বাহিনীর হাতে জিম্মি হাজার হাজার বাসিন্দা
সুদানের এল-ফাশার শহরে আধাসামরিক বাহিনী আরএসএফ হাজারো মানুষকে অমানবিক অবস্থায় আটক করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এনজিও জানায়, সেখানে শত শত নারী ও শিশুসহ প্রায় ২ হাজারের বেশি বেসামরিক ও সেনাসদস্য বন্দি। আটককৃতরা নির্যাতন, খাদ্য ও চিকিৎসার অভাবে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে। এলাকা দখলের পর থেকে মানবাধিকার লঙ্ঘন ও কলেরার প্রাদুর্ভাবও দেখা দিয়েছে, যা মানবিক সংকটকে আরও গভীর করেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.