উত্তরের মেঘে বৃষ্টি, ৩ জেলায় বন্যার শঙ্কা
মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত শ্রীমঙ্গলে ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার পর্যন্ত সিলেট ও ময়মনসিংহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীবন্দরেও সতর্কতা জারি রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী মাসের শুরু পর্যন্ত এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.