Daily Mint

জুলাইয়ে ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল

মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি পিছিয়ে ২১ মে নির্ধারণ করেছে আদালত। আসামিপক্ষের আবেদনে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। ২০২৪ সালের ১৯ জুলাই গুলিতে নিহত হন হোসেন। পরে তার মা মামলা করেন। ২০২৫ সালে তদন্ত শেষে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়; কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.