Daily Mint

পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম দফায় ভোটগ্রহণ শুরু

টানটান উত্তেজনা ও কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা থেকে ১৫২ আসনে প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার ভোট দিচ্ছেন। নারী ও তরুণদের উপস্থিতি চোখে পড়ছে। বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। দার্জিলিং, মালদা ও নন্দীগ্রামসহ গুরুত্বপূর্ণ আসনে ভোট হচ্ছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আটক। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল, ফল ৪ মে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.