Daily Mint

সীমান্তে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বড় আঁচড়া গ্রামের ধানক্ষেতে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.