টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অভিযোগে জিসান রহমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা চলাকালে সে টয়লেটে গিয়ে ফোনে প্রশ্নের সমাধান দেখছিল। সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়লে তার কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়। পরে তাকে বহিষ্কার করে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.