৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস
দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, এর মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় ইতিমধ্যে বন্যা শুরু হয়েছে। সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও পানি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে। চার নদীর পানি বিপৎসীমার ওপরে উঠেছে এবং আরও কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.