খাবারের টেবিল থেকে তুলে কলেজ শিক্ষককে হেনস্তা ছাত্রদলের
নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক পরিষদের খাবারের সময় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার অধ্যক্ষের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে এক শিক্ষক শারীরিকভাবে হেনস্তার শিকার হন। ঘটনার প্রতিবাদে শিক্ষক পরিষদ অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে। হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.