Daily Mint

সুদহার এক অঙ্কে নামানো হবে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে ঋণের সুদের হার এক অঙ্কে নামানো হবে। বর্তমানে ১৩-১৪ শতাংশ সুদে টেক্সটাইলসহ শ্রমনির্ভর শিল্প টিকে থাকা কঠিন। আইসিসিবিতে বিটিকেজি এক্সপো ২০২৬ উদ্বোধনে তিনি এ কথা বলেন। জ্বালানি সংকট ও উচ্চ সুদকে প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান এবং লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার উদ্যোগের কথা বলেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.