Daily Mint

থানা থেকে লুট হওয়া গুলি মিলল পরিত্যক্ত ব্যাগে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ জুলাই গণঅভ্যুত্থানের সময় থানায় লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিল এলাকায় একটি লাল শপিং ব্যাগ থেকে এসব গুলি জব্দ করা হয়। পরে র‍্যাব তা উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.