Daily Mint

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুজনের কারাদণ্ড

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০১২ সালের ঘটনায় ৩৪৪ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, ভুট্টাবোঝাই পিকআপে করে মাদক পরিবহনের সময় পুলিশ অভিযান চালায়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার রায় দেন এবং দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.