জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখিয়ে ক্ষমা চাইল নেপাল এয়ারলাইন্স
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি নেটওয়ার্ক ম্যাপে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানোয় তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে নেপাল এয়ারলাইন্স। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভুলটি আন্তর্জাতিক সীমান্ত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। পরে পোস্টটি সরিয়ে ফেলা হয় এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। নেপাল এয়ারলাইন্স বলেছে, এটি তাদের সরকারি অবস্থান নয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক তারা মূল্যায়ন করে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.