মধ্যরাতেই নদীতে নামবেন জেলেরা
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার শুরু হচ্ছে। প্রায় দুই লাখ জেলে নৌকা ও জাল নিয়ে প্রস্তুত। ঘাটগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা, আড়তদাররাও প্রস্তুত মাছ কেনায়। জেলেরা আশা করছেন, মাছ বিক্রি করে ঋণ শোধ করতে পারবেন। মৎস্য বিভাগ জানিয়েছে, অভিযান সফল হওয়ায় এবার ইলিশ উৎপাদন বাড়বে এবং জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.