Daily Mint

এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ

দুর্ঘটনায় যাত্রী আটকে পড়ে প্রাণহানি বাড়ায় গণপরিবহনে জরুরি বহির্গমন নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বিআরটিএ। এসি ও নন-এসি বাসে দ্রুত বের হওয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এসি বাসে দৃশ্যমান ‘জরুরি বহির্গমন’ চিহ্ন এবং কাচ ভাঙার উপকরণ রাখতে হবে। নন-এসি বাসের জানালার স্টিল রড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা সহজে বের হতে পারেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.