৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ
চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমেছে, তবে পরিশোধ বেড়েছে। ইআরডি জানায়, অর্থছাড় কমেছে ১৯% এবং প্রতিশ্রুতি ৬.৬৯%। এ সময়ে ৩.৮৯১ বিলিয়ন ডলার ঋণ ছাড় হয়েছে, যা আগের বছরে ছিল ৪.৮০৮ বিলিয়ন। বিপরীতে ঋণ পরিশোধ বেড়ে ৩.৫২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও নতুন করে যাচাইয়ের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.