‘নথি’ জটিলতায় ভারতে স্বামীর মরদেহ নিয়ে বিড়ম্বনায় বাংলাদেশের খুকুমণি মণ্ডল
চিকিৎসার জন্য ভারত গিয়ে মারা গেছেন সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা সুনীল মণ্ডল (৫১)। চিকেন পক্স-পরবর্তী জটিলতায় ২৩ দিন আগে বৈধ ভিসায় তিনি ভারতে যান। প্রথমে কলকাতায় চিকিৎসা নিয়ে পরে বর্ধমানে আত্মীয়ের বাড়িতে থাকছিলেন। শনিবার অসুস্থ হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু হয়। নথিপত্র জটিলতায় মরদেহ হস্তান্তর বিলম্বিত, পরিবার দুশ্চিন্তায় রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.