থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রমনা থানা পরিদর্শনে গিয়ে তিনি ওসি ও পুলিশ কর্মকর্তাদের সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে সেবা দিতে বলেন। হাজতখানা, কক্ষ ও সুবিধা ঘুরে দেখেন তিনি। দায়িত্বে অবহেলা বা দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ সুবিধা নিলে দায় সংশ্লিষ্ট থানার।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.