Daily Mint

নতুন কুঁড়ি স্পোর্টসে নবদিগন্তের সূচনা

সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায়ের প্রতিভা খুঁজে বের করতে দেশব্যাপী এই মেগা আয়োজন শুরু হয় সিলেট থেকে। শিশু-কিশোররা কারাতে, কাবাডি ও অ্যাথলেটিকসে অংশ নেয়। প্রধানমন্ত্রী তাদের উৎসাহ দিয়ে বলেন, খেলাধুলার পাশাপাশি পড়ালেখাও জরুরি। সরকার ক্রীড়া খাতে নতুন উদ্যোগ নিয়েছে, যাতে ভবিষ্যতের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে উঠে আসতে পারে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.