হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট, ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ
মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী আশিককে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এছাড়া ১২৭ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ১৯ জুলাই আন্দোলন চলাকালে গুলিবর্ষণ ও হামলায় আশিক গুরুতর আহত হন। মামলায় ষড়যন্ত্র ও পূর্বনির্দেশনার অভিযোগও আনা হয়েছে, যেখানে শীর্ষ রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার কথা উল্লেখ রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.