ভবনে আগুন, ছাদের দরজা বন্ধ থাকায় প্রাণ গেল ৯ জনের
ভারতের রাজধানী নয়াদিল্লির বিবেক বিহারের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ভোরে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসিন্দারা বের হতে পারেননি। ভবনের ছাদের দরজা তালাবদ্ধ এবং মাত্র একটি সিঁড়ি থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। লোহার গ্রিল ও জরুরি নির্গমন পথ না থাকায় ধোঁয়ায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে অনেকেই মারা যান বলে এনডিটিভি জানিয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.