নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতির প্রস্তাব অনুমোদন
সরকার বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোববার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ১৭ আসন বা তার বেশি ক্ষমতার বাসে ভ্যাট ১৫ শতাংশ থাকলেও কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি ও অগ্রিম কর থেকে অব্যাহতি দেওয়া হবে। এই সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। পরিবেশবান্ধব পরিবহন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.