তিতাসে মাটির ৫ হাজার ৬০০ মিটার নিচে গ্যাসের খোঁজ
দেশের গ্যাস সংকট মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে ৫ হাজার ৬০০ মিটার গভীর কূপ খননের উদ্যোগ নিয়েছে বিজিএফসিএল, যা দেশের ইতিহাসে সবচেয়ে গভীর ড্রিলিং। চীনা প্রতিষ্ঠান সিসিডিসি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে প্রায় ২ টিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশীয় উৎপাদন কমে যাওয়ায় ঘাটতি বেড়েছে। ঝুঁকি থাকলেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চলছে, যা জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ হতে পারে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.