Daily Mint

নবম পে স্কেল বাস্তবায়ন হবে যে ৩ ধাপে

দেশের অর্থনৈতিক চাপ বিবেচনায় নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পুনর্গঠিত কমিটি ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে মূল বেতন ও ভাতা বাড়ানোর সুপারিশ দেবে। প্রথম বছর ৩৩-৫০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। এজন্য বাজেটে ৩৫-৪০ হাজার কোটি টাকা বাড়তি বরাদ্দের পরিকল্পনা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি ও বাজেট ঘাটতির কারণে এটি ধাপে বাস্তবায়ন করাই যুক্তিসঙ্গত।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.