ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী মহাদেব ঘোষ (২৪) অস্বাভাবিকভাবে মারা গেছেন। প্যারিসের হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একটি বিজনেস স্কুলে এমবিএ প্রথম বর্ষে পড়তেন। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয় এবং ফরাসি পুলিশ তদন্ত করছে। তার মৃত্যুর খবর জানার পর পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.