Daily Mint

গাজীপুরে মাদক কারবারিসহ আটক ১২

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও পলাতক আসামিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে মোট ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একাধিক পলাতক আসামিও রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.