ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
গত ৩০ এপ্রিল রেলভবনে উচ্চপর্যায়ের বৈঠকে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। ১৩ মে ২৩ মে যাত্রার, ১৪–১৭ মে পর্যন্ত ২৪–২৭ মের টিকিট বিক্রি হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট ফেরতযোগ্য নয়। যাত্রার দিনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে, যা মোট আসনের ২৫ শতাংশ।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.